Homeখেলাধুলা‘নাম্বার ওয়ান’ উইলিয়ামসন

‘নাম্বার ওয়ান’ উইলিয়ামসন

ভারতের বিপক্ষে চলতি সিরিজে স্টিভেন স্মিথকে চেনাই যাচ্ছে না। রীতিমত রানখরায় ভুগছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং স্তম্ভ। তাতে টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটিও খুইয়ে বসেছেন তিনি।আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিং অনুযায়ী এখন বিশ্বসেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। স্মিথ চলে গেছেন তিনে, আগের মতোই দুই নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

গত দুই টেস্টের তিন ইনিংসে ৪০১ রান করেছেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট এখন ৮৯০। দুইয়ে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৮৭৯। আর তিনে নেমে যাওয়া স্মিথের রেটিং পয়েন্ট এখন ৮৭৭।ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে চার ইনিংসে মোটে ১০ রান করতে পেরেছেন স্মিথ। স্বাভাবিকভাবেই তার বড় ধরনের অবনমন হয়েছে। হারিয়েছেন বেশ কয়েকটি মূল্যবান রেটিং পয়েন্ট।

দুইয়ে থাকা কোহলি মেলবোর্নে সর্বশেষ টেস্টটি খেলেননি। পিতৃত্বকালীন ছুটিতে আছেন ভারতীয় অধিনায়ক। সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে তিনি করেন ৭৮ রান।অপরদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিউই দলপতি উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে দুই ইনিংসে করেছেন-১২৯ আর ২১ রান। তার আগের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ২৫১ রানের মহাকাব্যিক ইনিংস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments