এস এম আলম, ২১ জানুয়ারি : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে পাবনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ নতুন ঘর পাচ্ছেন এক হাজার ৮৬ টি অসহায় দরিদ্র ভুমিহীন পরিবার।আগামী ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কবির মাহমুদ এ তথ্য জানান। তিনি জানান, ১ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে প্রতিটি পাকা ঘরের সাথে গ্রৃহহীনরা স্থায়ীভাবে পাবেন দুই শতক করে জমিও। ঘর বরাদ্দের ক্ষেত্রে অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো মানুষদের অগ্রাধিকার দেয়া হয়েছে।এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোকলেসুর রহমান



