শনিবার রাত ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ প্রেমীদের জন্য বিশেষ। কারণ, এই রাতেই পরস্পর মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দুই দল আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। আগের সেই জৌলুস না থাকলেও আর্সেনাল এবং ম্যানইউ- এই দুটি নামের মধ্যেই যেন উত্তেজনা লুকিয়ে।কিন্তু অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেলো কোনো দলই। বলই কেউ কারো জালে প্রবেশ করাতে পারেনি। যে কারণে ম্যাচটা গোলশূন্য ড্রতেই শেষ হলো।
অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডকে পেয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যানসিটির হয়ে ৯ম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস। এই জয়ের ফলে ২০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। অন্যদিকে ২১ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে আর্সেনাল।
আর্সেনালের বিপক্ষে ম্যাচ শেষে ম্যানইউ কোচ ওলে গানার সোলশায়ের বলেন, ‘আমি মনে করি, আমাদের বিশাল একটি সুযোগ ছিল এই ম্যাচটি জেতার। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। দ্বিতীয়ার্ধে নিশ্চিত দুটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগানো সম্ভব হয়নি।’
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয়ার পর গ্যাব্রিয়েল হেসুস বলেন, ‘আমরা এটাই চাই যে, ম্যাচটি জিততে হবে। কারণ মৌসুম শেষে আমরা দেখতে চাই, যে শিরোপাটির জন্য লড়াই করছি, সেটি আমরা জিততে পেরেছি। এই মৌসুমটা সবার জন্যই খুব কঠিন। ঘরের মাঠে পয়েন্ট হারাই না আমরা এবং কোনো পয়েন্ট না হারিয়ে জিততে চাই।’
