Homeখেলাধুলাটস জিতে ব্যাটিংএ ইংল্যান্ড

টস জিতে ব্যাটিংএ ইংল্যান্ড

অস্ট্রেলিয়া জয় করে আসার পর খুব বেশি ফুরসত পাওয়ার সুযোগ পেলেন না আজিঙ্কা রাহানেরা। সন্তানের মুখ দেখার পর খুব বেশি ছুটিও কাটানো গেলো না বিরাট কোহলির। মাঠে নেমে পড়তে হলো এবার। প্রতিপক্ষ ইংল্যান্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই সোজা চেন্নাই এসে নেমেছে ইংলিশ ক্রিকেটাররা।

আজ সেই চেন্নাইতেই শুরু হলো ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। শুরুতেই টস ভাগ্যে জয় হলো ইংল্যান্ডেরই। টস জিতে তাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ইংলিশ অধিনায়ক জো রুট।

এই রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০। ১১ রান নিয়ে ররি বার্নস এবং ৮ রান নিয়ে ব্যাট করছেন ডোম সিবলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট খেলার পর সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন আজিঙ্কা রাহানে।

ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টে আবারও ভারতীয় দলে ফিরলেন কোহলি। শুধু ফেরাই নয়, নেতৃত্বের দায়িত্বভারও গ্রহণ করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবা টেস্টে খেলা ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। মোহাম্মদ সিরাজকে রাখা হয়নি দলে। ফিরেছেন ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন। মোট দু’জন অফ স্পিনার এবং দু’জন বাঁ-হাতি স্পিনার খেলাচ্ছে ভারত।

তবে ইংল্যান্ড দলে কোনো পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে যে দলটি খেলেছে, সেটিকেই রাখা হয়েছে এই টেস্টে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘এই উইকেটটি দেখে মনে হচ্ছে অনেক ভালো। বিশেষ করে প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিং করা যাবে।’

বিরাট কোহলিও আফসোস করছেন টস জিততে না পারার জন্য। তিনি বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। বেশ ভালো উইকেট। ব্যাটসম্যানদের জন্য আদর্শ।’

ইংল্যান্ড একাদশ
ডোম সিবলি, ররি বার্নস, ড্যান লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ডোম বেজ, জোফরা আরচার, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments