Homeজাতীয়সচিবালয়েও টিকাদান শুরু

সচিবালয়েও টিকাদান শুরু

সচিবালয়েও শুরু হয়েছে করোনা টিকাদান কার্যক্রম। রোববার সকাল সাড়ে আটটা থেকে সচিবালয় ক্লিনিকে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২০০ জনকে টিকা দেয়া হবে।সকালে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানকে দেয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুটি বুথে টিকাদান চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সকাল ১০টার দিকে সচিবালয় ক্লিনিকে গিয়ে দেখা যায়, অনেকেই টিকার নেয়ার জন্য আসছেন। ক্লিনিকের সামনেই রয়েছে কোভিড-১৯ রেজিস্ট্রেশন হেল্প ডেস্ক। রেজিস্ট্রেশন করা যে ২০০ জনকে টিকা দেয়া হবে, তাদের শনাক্ত করে বুথে পাঠাচ্ছেন শনাক্তকারী কর্মকর্তারা। সিভিল সার্জনের কক্ষটিকে বানানো হয়েছে কর্মকর্তাদের অপেক্ষা কক্ষ।

সচিবালয় ক্লিনিকের প্রধান সহকারী আলী আকবর জাগো নিউজকে বলেন, ‘সচিবালয় ক্লিনিকে টিকা নিতে ইচ্ছুক অনলাইনে নিবন্ধন করা ২০০ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রথম দিন টিকা দেয়া হবে। আমরা এই ২০০ জনের কাছে এসএমএসও পাঠিয়েছি। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩০ জনের মতো টিকা গ্রহণ করেছেন। দুটি বুথে টিকা দেয়া হচ্ছে।’

পৌঁনে ১২টার দিকে টিকা নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অফিস সহায়ক পারভেজ দাড়িয়া। টিকা নেয়ার পর বলেন, ‘টিকা নিয়ে নানা কথা ছিল, তাই খানিকটা ভয় ছিল। তবে নেয়ার পর কোনো ভয় লাগছে না, ভালো লাগছে। কোনো সমস্যা বোধ করছি না।’

একই সময়ে টিকা নিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. শাহাদত খন্দকার। টিকা নেয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘টিকা নিয়ে খুবই ভালো লাগছে। কারণ এটি রাষ্ট্রীয় সক্ষমতার বিষয়। যেখানে পৃথিবীর অনেক দেশ টিকা পায়নি, সেখানে আমরা টিকা নিতে পারছি একেবারে বিনামূল্যে। এটা নিঃসন্দেহে গর্বের বিষয়।’

টিকা দেয়ার দায়িত্বে থাকা সচিবালয় ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রাণী বলেন, ‘টিকা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্ববোধ করছি। অনেক টিকা পায়নি, আমরা পেয়েছি। সেই টিকা মানুষকে দিতে পারছি। এটা গর্ব করার মতোই কাজ।’

আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর আজ শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিচ্ছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সারাদেশের মোট ১ হাজার ৫টি হাসপাতালে চলছে এই কর্মসূচি।

রোববার বেলা সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে একে একে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে প্রথম দিন টিকা নেবেন মোট ১৬২ জন।টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর অন্যরা পর্যায়ক্রমে টিকা পাবেন। তবে প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments