Homeখেলাধুলা৫৭৮ রানে অলআউট ইংল্যান্ড

৫৭৮ রানে অলআউট ইংল্যান্ড

শততম টেস্টে ডাবল সেঞ্চুরি। জো রুটের কৃতিত্বময় একটি টেস্ট। তার ডাবল সেঞ্চুরির সুবাধে দুইদিন অনায়াসে ব্যাট করে গেলো ইংল্যান্ড। চেন্নাইতে পুরোপুরি অসহায় বানিয়ে ছেড়েছে তারা ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত তৃতীয় দিন এসে সকাল সকাল আরও ১০ ওভার খেলে, ২৩ রান যোগ করেই তবে অলআউট হলো ইংল্যান্ড।

প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ইংল্যান্ড রান তুলেছে ৫৭৮। জো রুট করেছেন ২১৮ রান। ৮৭ রান ডোন সিবলির, ৮২ রান করেছেন বেন স্টোকস। ওলি পোপ এবং ডোম বেজ- দু’জনই করেছেন ৩৪ করে রান। ৩০ রান করেছেন জস বাটলার। ৩৩ রান এসেছে ররি বার্নসের কাছ থেকে।

১৮০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৫৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। ডোম বেজ অপরাজিত ছিলেন ২৮ রানে। জ্যাক লিচ ছিলেন ৬ রানে। ডোম বেজ আউট হন ৩৪ রান করে। জ্যাক লিচ অপরাজিত থেকে যান ১৪ রানে এবং ১ রান করে আউট হয়েছেন জেমস অ্যান্ডারসন।ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা এবং শাহবাজ নাদিম।

জবাব দিতে নেমে অবশ্য ভারতীয়রা পড়েছে বড় বিপদে। ৪৪ রান না করতেই ২ উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত আউট হন ৬ রান করে। ২৯ রান করেন শুভমান গিল।এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২ উইকেট হারিয়ে ৬৩। চেতেশ্বর পুজারা রয়েছেন ২১ রানে এবং ৭ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments