এস এম আলম,৭ ফেব্রুয়ারি : পাবনায় শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। সকালে জেলায় প্রথম টিকা গ্রহন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পরে পর্যায়ক্রমে টিকা নেন জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও সিভিল সার্জন ডা. আব্দুল মোমিন।স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাথমিক পর্যায়ে এ জেলায় ৪২ হাজার জনকে সরকারী অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী ২ ডোজ করে মোট ৮৪ হাজার ডোজ টিকা দেয়া হবে।



