Homeখেলাধুলাআইসিসির নতুন পুরস্কার প্রথম পেলেন পান্ত

আইসিসির নতুন পুরস্কার প্রথম পেলেন পান্ত

জো রুটের একের পর এক সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির পরও প্রথমবারের মত চালু করা আইসিসি’র প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতের রিশাভ পান্ত। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এমনই ঘোষণা দেয়া হলো।আইসিসি’র পক্ষ থেকে জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়। এবারই প্রথম এ ধরনের পুরস্কারের আয়োজন করছে আইসিসি। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে অনুপ্রেরণা তৈরির লক্ষ্যেই নতুন করে এই পুরস্কারটির ঘোষণা দেয়া হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের দৌড়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে ছিলেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক রুট এবং আয়ারল্যান্ড ব্যাটসম্যান পল স্টার্লিং; কিন্তু এই দু’জনকে পিছনে ফেলে ঐতিহাসিক প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে নিলেন পান্ত।

সাংবাদিক ও আইসিসি ভোটিং অ্যাকাডেমির সদস্য মোনা পার্থ সারথি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুই টেস্টে পান্তের নায়কোচিত ইনিংস অন্যদের চেয়ে এগিয়ে দিয়েছে। বিশেষ করে পরিস্থিতি এবং প্রতিপক্ষের বিচারে। তাছাড়া সমর্থকদের প্রত্যাশার চাপও ছিল অতিরিক্ত।’

স্বাধীনভাবে গড়া আইসিসি ভোটিং অ্যাকাডেমিতে রয়েছেন সাবেক ক্রিকেটার, ব্রডকাস্টার এবং সাংবাদিক। এই টিম ফ্যানদের ভোটের ভিত্তিতে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ এবং আইসিসি ওমেন প্লেয়ার অব দ্য মান্থ বেছে নেবে। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসি’র ডিজিটাল চ্যানেলে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।আইসিসি ওমেন প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার শাবনিম ইসমাইল। পাকিস্তানের ডায়না বেগ এবং দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপকে পেছনে ফেলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments