Homeখেলাধুলাফাইনালে রোনালদোর জুভেন্টাস

ফাইনালে রোনালদোর জুভেন্টাস

কোপা ইতালিয়ার ফাইনালে উঠে গেছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। দুই লেগে হওয়া সেমিফাইনালে তারা বিদায় করে দিয়েছে চলতি আসরের অন্যতম ধারাবাহিক ও শক্তিশালী দল ইন্টার মিলানকে।মঙ্গলবার রাতে ইন্টার ও জুভেন্টাসের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। তবু ফাইনালে উঠেছে জুভেন্টাস। কেননা প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল জুভেন্টাস।

নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে একাধিক সুযোগ তৈরি করেছিলেন জুভেন্টাস। কিন্তু ইন্টার গোলরক্ষকের দৃঢ়তায় একবারও গোলের ঠিকানা খুঁজে পায়নি তারা। অন্তত দুইবার রোনালদোর জোরালো আক্রমণ ঠেকিয়েছেন ইন্টার গোলরক্ষক হান্ডানোভিচ।

দ্বিতীয় লেগে গোল না পেলেও, প্রথম লেগে রোনালদোর জোড়া গোলেই ইন্টারকে ২-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। মূলত সেই ম্যাচের কারণেই ফাইনালের টিকিট পেয়ে গেছে তারা।টুর্নামেন্টের ফাইনালও হবে দুই লেগে। আগামী ১৯ ও ২১ ফেব্রুয়ারি হবে সেই দুই ম্যাচ। যেখানে জুভেন্টাসের প্রতিপক্ষ হবে নাপোলি বা আটলান্টার মধ্যে যেকোনো এক দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments