Homeখেলাধুলাগেইলের বিশ্ব রেকর্ড

গেইলের বিশ্ব রেকর্ড

করাচি কিংসের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে দিয়েছিলেন পূর্বাভাস, যার পূর্ণতা দিয়েছেন ঠিক পরের ম্যাচেই। ধারাবাহিকতা ধরে রেখে সোমবার রাতে লাহোর কালান্দারসের বিপক্ষে ৫টি করে চার-ছয়ের মারে ৬৮ রানের ইনিংস খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল।

আর এ ফিফটির মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি দেশে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড গড়লেন গেইল। এবার পাকিস্তান নিজেদের মাটিতেই পিএসএল আয়োজন করা রেকর্ডটি গড়তে পেরেছেন দ্য ইউনিভার্স বস। পাকিস্তানসহ এ নিয়ে ১২তম দেশে ফিফটি হাঁকালেন তিনি।

এতদিন ধরে ভারতের হিটম্যানখ্যাত রোহিত শর্মার সঙ্গে সমান ১১টি দেশে ফিফটির রেকর্ড ছিল গেইলের। এখন এটি পুরোপুরি নিজের করে নিলেন গেইল। এছাড়া বিশ্বের প্রথম দেশ হিসেবে টেস্ট খেলুড়ে প্রথম দশ দেশে ফিফটির রেকর্ডও গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে এই ফেরিওয়ালা।

কুড়ি ওভারের ক্রিকেটে গেইলের পঞ্চাশ করা দেশগুলো হলো ইংল্যান্ড (৭), দক্ষিণ আফ্রিকা (৭), ওয়েস্ট ইন্ডিজ (২০), নিউজিল্যান্ড (১), ভারত (৩৭), অস্ট্রেলিয়া (৭), জিম্বাবুয়ে (৩), বাংলাদেশ (১১), যুক্তরাষ্ট্র (৩), শ্রীলঙ্কা (৩), আরব আমিরাত (৮) ও পাকিস্তান (১)। সবশেষ পাকিস্তানে ফিফটি করেই ডজন মিলিয়েছেন গেইল।

অন্যদিকে রোহিতের সামনে পাকিস্তানে খেলার সুযোগ সুদূর ভবিষ্যতেও আসার সম্ভাবনা নেই। ফলে অন্য কোনো দেশে ফিফটি করে গেইলের পাশে বসতে তাকে। রোহিতের পঞ্চাশ করা দেশগুলো হলো ভারত (৪৪), দক্ষিণ আফ্রিকা (৩), ইংল্যান্ড (২), ওয়েস্ট ইন্ডিজ (২), শ্রীলঙ্কা (৩), বাংলাদেশ (৩), আরব আমিরাত (৪), অস্ট্রেলিয়া (২), যুক্তরাষ্ট্র (২), আয়ারল্যান্ড (১) ও নিউজিল্যান্ড (৩)।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথমবারের মতো কোনো ম্যাচে চল্লিশোর্ধ্ব বয়সের দুইজন খেলোয়াড় পঞ্চাশের দেখা পেলেন। সোমবার ম্যাচ খেলতে নামার সময় গেইলের বয়স ৪১ বছর ১৫৪ দিন এবং হাফিজের বয়স ৪০ বছর ১২৮ দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments