Homeজাতীয়" সত্যাগ্রহ আন্দোলন করে নিজেও গ্রেফতার হয়েছি"-স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মোদি

” সত্যাগ্রহ আন্দোলন করে নিজেও গ্রেফতার হয়েছি”-স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মোদি

মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সহজেই লক্ষ্য পৌঁছাতে পারব। আমাদের এমন সম্পর্ক তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটনীতির চালের শিকার হবে না।’

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভারতে সত্যাগ্রহ আন্দোলন করে নিজেও গ্রেফতার হয়েছি।

মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এ সময় তিনি বাংলায় বলেন, একসাগর রক্তের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মোদি

এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কবিতাংশও বাংলায় তুলে ধরেন। পাশাপাশি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চুম্বক অংশও বাংলায় তুলে ধরেন নরেন্দ্র মোদি।

বক্তৃতার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেয়া গান্ধী শান্তি পুরস্কার হস্তান্তর করেন। মোদির হাত থেকে পুরস্কার নেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা

২২ মার্চ ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করে। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরণোত্তর এই পুরস্কারটি দেয়া হল। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজনের মুখ্য সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments