Homeজেলা সংবাদপাবনায় লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগের খাদ্য সামগ্রী...

পাবনায় লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরন

এস এম আলম,৩ মে : পাবনায় লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে স্কয়ার গ্রুপের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ। সকালে পাবনার শহীদ এম মনসুর আলী কলেজ মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপত্তিতে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের পরিচালনায় পৌর এলাকার এক হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারন সম্পাদক রুহুল আমিন,

জেলা যুবলীগের সদস্য ফাহিমুল কবীর খান শান্ত, শাকিল খান, আসিফ ইকবাল জনি, আবদুল্লাহ আল মামুন, জহুরুল ইসলাম বকুল,বাবু, সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। যুবলীগ নেতৃবৃন্দ জানান, করোনা সংকট কালে স্কয়ারের সহযোগিতায় এ খাদ্য সহায়তা কর্মসুচী অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments