Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার গ্রুপের সহযোগিতায় লক ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে জেলা...

পাবনায় স্কয়ার গ্রুপের সহযোগিতায় লক ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে জেলা যুবলীগ কর্তৃক খাদ্য সামগ্রী বিতরন


এস এম আলম, ৬মেঃ পাবনায় লক ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে স্কয়ার গ্রুপের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ। সকালে শহরের আরিফপুর সদর গোরস্থান মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক এর পরিচালনায় সাতশ অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করেন ।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, স্কয়ার ট্রয়লেট্রিজের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, সহকারী-মহাব্যাবস্থাপক আব্দুল হানান্ন, জেলা আওয়ামীলীগ এর উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, সদর উপজেলা আওয়মীলীগ সহ সভাপতি আমিনুল হক টিপু, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস,

পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারন সম্পাদক রুহুল আমিন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলন, সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নের্তৃবৃন্দ।

করোনা সংকট কালে আর্ত মানবতার সেবায় স্কয়ারের সহযোগিতায় এ খাদ্য সহায়তা কর্মসুচী ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments