Homeজেলা সংবাদস্কয়ার গ্রপের সহায়তায় পাবনায় কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা যুবলীগের খাদ্য...

স্কয়ার গ্রপের সহায়তায় পাবনায় কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরন

এস এম আলম,৮ মে : স্কয়ার গ্রপের সহায়তায় পাবনায় কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ ৬শ ৩০টি কর্মহীন শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ।সকালে এ্যাস্ট্রাস পৌর প্রথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শাকিরুল ইসলাম রনি জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্ল্যান্টের পরিচালক আব্দুল খালেক, এজিএম আব্দুল হান্নান, বনমালী শিল্পকলা কেন্দ্রের অর্থ সম্পাদক মোসাদ্দেক আলী খসরু,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক আকতারুজ্জামান আকতার , অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক ও ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, এস্ট্রাস পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, যুবনেতা আবদুল্লাহ আল মামুন সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।করোনাকালীন এ সংকটে স্কয়ার গ্রুপের সহযোগিতায় ধারাবাহিক খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments