Homeজেলা সংবাদস্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগের লক ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে...

স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগের লক ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এস এম আলম, ১০ মে : পাবনায় স্কয়ার গ্রুপের সহযোগিতায় লক ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ। সকালে শহরের ঈমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ মাঠে ৭শ ৮০টি অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক,স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের সহকারী-মহাব্যাবস্থাপক আব্দুল হান্নান, পাবনা জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট কানিজ ফাতেমা পুতুল,উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, সাব্বির হোসেন, খ ম জহির হাসান রুবেল সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। করোনা সংকটকালে আর্তমানবতার সেবায় স্কয়ারের সহযোগিতায় এ খাদ্য সহায়তা কর্মসুচী ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments