এস এম আলম,১১ মে : পাবনায় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরনকারী ৪৫ জন পুলিশ সদস্যের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে পাবনা জেলা পুলিশ।

সকালে পুলিশ লাইন্সর শহীদ বীর মুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে শহীদ পুলিশ সদস্যেদের পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো: মোহিবুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার শামীমা আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলম সহ পাবনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শহীদ পুলিশ সদস্যেদের পরিবারবর্গ ।
