Homeফিচার সংবাদজাতিসংঘের গাড়িতে নর-নারী আপত্তিকর অবস্থা ভাইরাল; তদন্তে জাতিসংঘ

জাতিসংঘের গাড়িতে নর-নারী আপত্তিকর অবস্থা ভাইরাল; তদন্তে জাতিসংঘ

জাতিসংঘের গাড়িতে নর-নারী আপত্তিকর অবস্থার ছবি প্রকাশের পর তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অশ্লীল ভঙ্গির ওই ছবির তদন্তে নেমেছে জাতিসংঘ। ইসরায়েলের তেলআবিবে সংঘটিত এই ঘটনা নিয়ে গভীর হতাশা ও বিরক্তি প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউ হিউম্যানিটারিয়ান।

প্রতিবেদনে বলা হয়, তেলআবিবের হাইয়ারকন সড়কে জাতিসংঘের একটি চলন্ত গাড়িতে যৌন সম্পর্কে লিপ্ত অবস্থায় দেখা যায় একজন নারী ও একজন পুরুষকে। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাওয়া গাড়িটি জাতিসংঘের ব্যবহৃত একটি টয়োটা গাড়ি। এই ভিডিও প্রকাশ হওয়ার পর তীব্র আলোচনা, সমালোচনা হচ্ছে। ভিডিওটি সড়কের পাশে থাকা বাড়ি থেকে তোলা হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে জাতিসংঘ হতাশ ও গভীরভাবে বিরক্ত। যে আচরণ সেখানে দেখানো হচ্ছে তা জঘন্য এবং আমরা যে আদর্শ ধারণ করি এবং যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তার প্রতিটির বিরুদ্ধ আচরণ এটি। আমরা জাতিসংঘের স্টাফদের যৌনতা বিষয়ক অসদাচারণের বিরুদ্ধে। গাড়িটিতে যে নাম্বার প্লেট দৃশ্যমান তাতে স্পষ্ট এটি ইউএনটিএসও’র অধীনে। সংগঠনটি জাতিসংঘের ট্রুস সুপারভিশন অর্গানাইজেশনের পক্ষে কাজ করে। এই সংগঠনটি গড়ে তোলা হয়েছিল ১৯৪৮ সালের মে মাসে। উদ্দেশ্য ছিল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে যুদ্ধবিরতি মনিটর করা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments