বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর, এরপর ভারতের দিল্লি, তারপর কলকাতা এবং ঢাকা রয়েছে চার নম্বরে। রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা ৪৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ২৯১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দিল্লির দূষণ স্কোর ২২২ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর আর ঢাকার দূষণ স্কোর ১৮২ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়ার অনেক দেশই স্বাস্থ্যঝুঁকির চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এমন অবস্থায় সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা।



