এস এম আলম,১৬ মে : পাবনায় ৮শ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দুপুরে ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান বিপিএম জানান, গতকাল গভীর রাতে ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ী এবং তাদের হেফাজাতে থাকা ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার, ৮ টি মোবাইল সেট ও তিনটি মোটর সাইকেল উদ্ধার করে।

এসব ইয়াবা ঢাকা ও চট্টগ্রাম থেকে পাবনায় আনা হয় বলে জানান পুলিশ সুপার।

