Homeজাতীয়চাকরির বয়স ৩৫ করাসহ বেকারবান্ধব বাজেটের দাবি

চাকরির বয়স ৩৫ করাসহ বেকারবান্ধব বাজেটের দাবি

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা ও বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব শক্তি নামের একটি সংগঠন। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবনবন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারণ করেছে। করোনা মহামারিতে সে সমস্যা আরো বেড়েছে। বিভিন্ন সংগঠনের জরিপে দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ।তিনি আরও বলেন, দেশে প্রশিক্ষিত, চাকরিচ্যুত, বিদেশফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবন-যাপন করছেন। আমাদের ৪ দফা দাবি পূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে।

তাদের দাবির মধ্যে রয়েছে :

#শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকরিচ্যুত ও বিদেশফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে কমপক্ষে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে হবে।

#বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে।

#চাকরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে।

#চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানববন্ধনে দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল গ্রীণ পার্টি লিডার আলম চৌধুরী, ডেপুটি লিডার ইকবাল আমিন, কেবিনেট সদস্য অ্যাড. মীর মোজাম্মেল হোসেন মিলন, ডা. আব্দুর রাজ্জাক, আন্তনী ডি কস্তা, শামসুজ্জামান রাকিব, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)’র আহ্বায়ক মুর্শিদুল হক, ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, আপন খালিদ, আনসার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments