এস এম আলম, ৩ জুন : করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পাবনায় ৫ জুন থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে স্থানীয় সিভিল সার্জন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, করোনা মহামারির কারনে এবার, শিশু এবং তাদের অভিভাবকদের মাস্কসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অস্থায়ী ক্যাম্পে এসে সামাজিক দুরত্বে দাড়িয়ে টিকা গ্রহন করতে হবে।এবার এ জেলায় এবার মোট ৩লাখ ৮৭ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

