এস এম আলম, ৫ জুন : করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পাবনায় শুরু হয়েছে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ।সকালে পাবনা পৌরসভা চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কবির মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান , সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, পৌরসভার মেয়র শরীফ প্রধান,স্বাস্থ্য বিভাগের ইপিআই সুপারভাইজার কামরুন নাহান জলি। করোনা মহামারির কারনে এবার, শিশু এবং তাদের অভিভাবকদের মাস্কসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অস্থায়ী ক্যাম্পে এসে সামাজিক দুরত্বে দাড়িয়ে টিকা গ্রহন করতে হবে। প্রতিবছর দিনব্যাপী হলেও এবার করোনা সংকটের কারনে পক্ষকালব্যাপী এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর বিকেল ৪ টা পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় এ জেলায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল ক্যাপসুল। এবার এ জেলায় মোট ৩লাখ ৮৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

