Homeজেলা সংবাদপাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনিকে...

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনিকে শ্রেষ্ঠ গ্রাহক হিসেবে পুরস্কৃত

এস এম আলম, ৮ জুন : করোনা সংকট সত্বেও সমুদয় বিনিয়োগের দায় যথা সময়ে পরিশোধ করায় মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনিকে শ্রেষ্ঠ গ্রাহক হিসেবে পুরস্কৃত করেছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড।আজ দুপুরে ব্যাংকের পাবনা ব্রাঞ্চে তার হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার হিসেবে ক্রেষ্ট এবং উপহার সামগ্রী তুলে দেন ব্যাংকের বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শাহ আলম, মাসপো গ্রুপের উপ ব্যবস্থপনা পরিচালক আলীমুজ্জামান বিশ্বাস পনি, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান এবং বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এস এম আলম,নতুন বিশ্ববার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম বকুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments