Homeফিচার সংবাদপাবনা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিরসনে জেলা পুলিশের অভিযান

পাবনা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিরসনে জেলা পুলিশের অভিযান


এস এম আলম, পাবনা, ৮ জুন ঃ পাবনা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিরসণে কঠোর পদক্ষেপ নিয়েছে পাবনা জেলা পুলিশ । ইতিপূর্বেও এই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রায়শই অভিযান করা হলেও এরা নানাভাবে হাসপাতালের পরিবেশ নষ্ট করে আসছে। সোমবার পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে পাবনা সদর হাসপাতাল হতে সর্ব মোট আট জন দালাল কে গ্রেফতার করা হয়েছে।

জেলার নিম্নআয়ের মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল পাবনা জেনারেল হাসপাতাল। হাসপাতালটিতে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু দালালদের কারণে এখানে চিকিৎসাসেবা না পেয়ে নানাভাবে বিড়ম্বনা এবং হয়রানির শিকার হচ্ছেন রোগী এবং তাদের স্বজনরা। শক্তিশালী দালাল সিন্ডিকেটের কারণে সঠিক চিকিৎসা না পেয়ে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাপ্রার্থীরা।দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments