এস এম আলম, ২৪ এপ্রিল: পাবনায় স্কয়ার গ্রুপের সহযোগিতায় করোনায় কর্মহীন শ্রমজীবী পরিবাররে মাঝে ধারাবাহিক খাদ্য সহায়তা কার্যক্রমের পাশপাশি আজ থেকে আর্ত মানবতার সেবায় বিনা খরচে জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা যুবলীগ। সকালে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শহীদ স্মরনিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এই কার্যক্রমের আওতায় তিনটি শীতাতাপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স সার্বক্ষনিক এ সেবার জন্য প্রস্তুত থাকবে। পরে জেলা যুবলীগের তত্বাবধায়নে আরো এক হাজার শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। স্কয়ার গ্রুপের সহায়তায় যুবলীগ পাবনা সদর উপজেলার তৃনমুল পর্যায়ে ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরন কাজের আওতায় এসব সামগ্রী বিতরন করে।এর আগে পৌর এলাকায় ৫ হাজার খাদ্য সামগ্রী বিতরন করেছে যুবলীগ।
