এস এম আলম,১৫ জুন : পাবনায় মাত্র ৫ দিনের মধ্যেই এক অটোরিক্সা চালকের হত্যাকারীদের গ্রেফতার, হত্যারহস্য উদঘাটন এবং ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধার করেছে পুলিশ।সকালে পাবনার সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত ১০ জুন সকালে অটো চালক সেলিম হোসেনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় সাথিয়া উপজেলার কালুকাটা গ্রামের একটি ধান ক্ষেতে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এক নারীসহ ৫ জনকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্ত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেয়ার জের ধরে প্রতিবেশী আল আল-আমিন তার তিন বন্ধুর সহায়তায় অটোরিক্সাটি ভাড়া নিয়ে চালক সেলিমকে ওই স্থানে নিয়ে কুপিয়ে হত্যা এবং রিক্সাটি ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

