এস এম আলম, ১৮ জানুয়ারিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পাবনা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রদীপ্ত রায় জীবন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আগামী রোববার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে আরও প্রায় ৫৩ হাজার ৩৪০টি অসহায় পরিবারকে জমি ও ঘর দেবে সরকার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এ জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পাবনা জেলায় ২য় পর্যায়ে মোট ৩৩৭ টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হবে। প্রথম ধাপে গত জানুয়ারি মাসে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির প্রথম পর্যায়ে সারাদেশে একসঙ্গে ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর দিয়েছে সরকার। আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
