পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাবনা জেলার সাথিয়া থানাধীন বায়া দক্ষিনপাড়া এলাকায় আসামী ১। মোঃ রাজীব (১৯), পিতা-মোঃ মোস্তফা কামাল, সাং-বায়া দক্ষিনপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনাকে গ্রেফতার করে তার হেফাজত হতে এবং পলাতক আসামী মোঃ কাওসার (২০), পিতা-মোঃ বাচ্চু, সাং-বায়া মধ্যপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনার ফেলে যাওয়া সর্বমোট ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পাবনা জেলার সাঁথিয়া থানায় থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।
পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান
RELATED ARTICLES
