Homeজাতীয়মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর রমনা থানায় মামলা করেছে পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এ মামলা করে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা করেছে।গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় সাত জন মারা যান, আহত হন অর্ধশতাধিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments