Homeজেলা সংবাদগণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পাবনায় ১২ শ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পাবনায় ১২ শ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


এস এম আলম, ৩০ জুন : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পাবনায় ১২ শ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। প্রত্যেক শ্রমিককে ৬ কেজি করে আটা বিতরণ করা হয়। আজ বেলা বারোটায় স্থানীয় মিডিয়া সেন্টারে প্রধান অতিথি থেকে এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভির পাবনা প্রতিনিধি সনম রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ। গণস্বাস্থ্য কেন্দ্রের পাবনা সমন্বয়কারী আঁখিনুর ইসলাম রেমনের তত্বাবধায়নে এ কর্মসূচিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি শহিদুল ইসলাম লালু, পাবনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কামালা আহমেদ সিদ্দিকী, বাংলাটিভির প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, হোসিয়ারী শ্রমিক, বিড়ি শ্রমিক, স্বর্ন শ্রমিকদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments