Homeজেলা সংবাদপাবনায় করোনা সংক্রমনে অক্সিজেনের চাহিদা মেটাতে স্কয়ার গ্রুপ এর সহযোগিতায় জেলা যুবলীগের...

পাবনায় করোনা সংক্রমনে অক্সিজেনের চাহিদা মেটাতে স্কয়ার গ্রুপ এর সহযোগিতায় জেলা যুবলীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম চালু


এস এম আলম, ৬ জুলাই : ’একটি ফোন কলেই পৌছে যাবে অক্সিজেন’-পাবনায় করোনা সংক্রমন বৃদ্ধির পর এ শ্লোগানে জেলা যুবলীগ স্কয়ার রোডে খুলেছে কন্ট্রোল রুম। যেখানে দিনরাত ২৪ ঘন্টা কাজ করছে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের নেতৃত্বে যুবলীগের অর্ধশত সেচ্ছাসেবী। ৬৭টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু হয় এ কার্যক্রম। চারিদিকে অক্সিজেনের চাহিদা এতটাই বেশি যে সিলিন্ডারের সংখ্যা আরো বৃদ্ধির চিন্তাভাবনাও চলছে। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন- ”স্কয়ার গ্রুপ এর সহযোগিতা নিয়ে আমরা পাবনার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। করোনা রোগীদের মাঝে ও যারা শ্বাসকষ্টের সমস্যায় ভূগছেন তাদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌছিয়ে দেবার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’’ করোনা মহামারীর এই সংকটে পাবনা যুবলীগের এ মহতি উদ্যোগ-মানবতার সেবার এক উজ্জল দৃষ্টান্ত বলেই মনে করেন স্থানীয়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments