Homeজাতীয়পাবনায় বিভাগের সর্বোচ্চ করোনা আক্রান্ত

পাবনায় বিভাগের সর্বোচ্চ করোনা আক্রান্ত

আগের যেকোনও দিনে চেয়ে গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় পৌছেছে। এছাড়াও আজ পাবনায় রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২৯১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮১৮ জনে।৭ জুলাই দুুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ জন।গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭২৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে। জেলার চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৮৭ জন।এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ৯৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সর্বোচ্চ আক্রান্ত পাবনায়। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৬৪৭ জন। নতুন করে সু্স্থ হয়েছেন ৬৯৯ জন। মোট সুস্থ্য রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৪৩ জন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৬৫ জন কোভিড-১৯ রোগী। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments