Homeজেলা সংবাদপাবনায় মোবাইল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

পাবনায় মোবাইল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

এস এম আলম, ১৫ জুলাই : পাবনায় ২৪টি স্মার্টসহ ৩৪টি মোবাইল ফোন, ৫শ গ্রাম গাজা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে গোয়েন্দা পুলিশ সদর উপজেলার বলরামপুর গ্রাম থেকে ওমর ফারুক, নাজমুল হোসেন ও তুর্য ইসলাম নামে তিন ব্যক্তিকে চোরাই মোবাইল ও মাদকসহ গ্রেফতার করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments