Homeখেলাধুলাটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশ দলকে। সেই ম্যাচে জয় মিলেছিল ১৫৫ রানের বড় ব্যবধানে। আজ দ্বিতীয় ম্যাচেও টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।তবে আজ আর আগে ব্যাটিং নয়, এবার আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর।

টসের সময় তামিম জানিয়েছেন, টস হারায়ই ভালো হয়েছে তার জন্য। কেননা তিনি বুঝতে পারছিলেন না টস জিতলে কী নেবেন। তাই টস হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পাওয়ায় খুশিই টাইগার অধিনায়ক।জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে বোলিং করে ১৭ ম্যাচের ৯টি জিতেছে বাংলাদেশ, হারতে হয়েছে বাকি ৮ ম্যাচ। আজ এই পরিসংখ্যান ৯-৯ করার মিশনেই নামবে স্বাগতিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments