ছাগলের আবার ডায়েট চার্ট! তালিকায় আছে কাজুবাদাম, আমন্ডসহ আরও অনেক কিছু। ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে ছাগলটিকে মালিক ঈদুল আজহার কোরবানির পশুর এক স্থানীয় হাটে নিয়ে যান বিক্রির জন্য। ভিড় লেগে যায় উৎসুক জনতার।একটি ছাগলের ওজন ও দাম নিয়ে হইচই পড়ে যায় তার ডায়েট চার্টের কথা শুনে। মালিকের ডায়েট চার্টে ছাগলের ওজন ১৭৫ কেজি। তাই ঈদ উপলক্ষে এর দাম পৌঁছে যায় ৫ লাখ ৫০ হাজারে। ছাগলটির উচ্চতা ৪ ফুট, বয়স ১০ মাস।ছাগলটির মালিক মইন খানের ভাষ্যমতে, গাঢ় কালো রঙের ছাগলটি জাতের দিক থেকে পাঞ্জাবি। ঈদ উপলক্ষে ছাগলটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যান তিনি। ছাগলকে দেখে তাজ্জ্বব বনে যান বাজারে আসা মানুষরা। একই মালিকের এর রকম একই জাতের নজরকাড়া আরও একটি ছাগলের দেখা মেলে হাটে। তার ওজন ১৫০ কেজি। গায়ের রঙ গাঢ় ধূসর।
