এস এম আলম,২৩ জুলাইঃ কঠোর লকডাউন কার্যকরের প্রথম দিনে স্বাস্থ্য বিধি না মানায় পাবনায় দেড় শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম’র নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত ২৬টি ভ্রাম্যমান আদালত শহরের আব্দুল হামিদ সড়ক, রুপকথা গলি, পৈলানপুর মোড়, জিপি রোড, বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সড়ক, বড় বাজার এবং ইন্দারা মোড়ে অভিযান চালিয়ে লকডাউনের শর্তভঙ্গ, মাস্ক না পড়াসহ স্বাস্থ্যবিধি না মানায় এ শাস্তি প্রদান করেন।


জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান- সরকারি নির্দেশনা মোতাবেক দিত্বীয় পর্যায়ে কঠোর লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে প্রশাসনের সর্বাত্নক প্রস্তুুতি গ্রহন করা হয়েছে ।
