এস এম আলম, ৭ আগষ্ট : সারা দেশের মত পাবনাতেও শুরু হয়েছে গনটিকা কার্যক্রম। সকালে পাবনা পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী । এ কার্যক্রমের আওতায় জেলার ৯টি পৌরসভা ও ৭৩টি ইউনিয়ন পরিষদ সহ ৮৪টি কেন্দ্রে ৬৯০ জন ভলানটিয়ারের সহায়তায় ৪৬ হাজার নারী পুরুষকে টিকা দেয়া হবে।আজ এক দিনে পাবনায় ৪৯৬৯০ জনকে টিকা দেওয়া হয়েছে।

