Homeজেলা সংবাদপাবনায় এক মটোরসাইকেল চালক অপহরনকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপনের টাকাসহ আটক

পাবনায় এক মটোরসাইকেল চালক অপহরনকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপনের টাকাসহ আটক

এস এম আলম, ১০ আগষ্ট : পাবনায় অভিনব কায়দায় এক মটোরসাইকেল চালক অপহরনকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপনের টাকাসহ আটক করেছে পুলিশ। পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, ৮ আগষ্ট দুপুরে সুজানগর উপজেলার বদনপুর গ্রামে নির্জন রাস্তায় এক নারী মোটর সাইকেল চালক আলাউদ্দিনের কাছে গন্তেব্যে পৌছানোর জন্য সাহায্য চায়। সে ওই নারীকে মোটর সাইকেলে তোলা মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা অপহরনকারীরা সেখানে এসে তার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মারপিট এবং অপহরন করে। পরে ৯৩ হাজার টাকা পন আদাপয়ের পর মুক্তি দেয়।গতরাতে পুলিশ অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় তিন অপহরনকারী রবিন আহমেদ, ফারুক হোসেন ও নজরুল ইসলামকে নগদ ৭০ হাজার টাকাসহ আটক করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ওসি ডিবি আব্দুল হান্নান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments