Homeজেলা সংবাদখুলনার রুপসা হিন্দু পরিবারের হামলা,মন্দির ভাঙচুরের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও...

খুলনার রুপসা হিন্দু পরিবারের হামলা,মন্দির ভাঙচুরের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস এম আলম, ১৩ আগস্ট : খুলনার রুপসা উপজেলা শিয়ালী গ্রামে হিন্দুদের অর্ধশতাধিক হিন্দু পরিবারের হামলা, মন্দির,দোকানপাট  ও ঘরবাড়ি ভাঙচুর এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যা প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১১ টায় পাবনা জেলা শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,যুব মহাজোট ও ছাত্র মহাজোট’র আয়োজন  শালগাড়িয়া  গোবিন্দবাড়ি মন্দির থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে ঘণ্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বক্তব্যে বলেন, খুলনার রুপসা উপজেলা শিয়ালী গ্রামে হিন্দুদের অর্ধশতাধিক হিন্দু পরিবারের হামলা, মন্দির,দোকানপাট  ও ঘরবাড়ি ভাঙচুর এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যাকারীদের দ্রুত  গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।তারা আরো বলেন, দিন্দু সম্প্রদায়ের মানুষ’রা দেশে বিভিন্ন ভাবে নির্যাতন শিকার হচ্ছে। দ্রুত সরকারের পদক্ষেপ নিতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বক্তব্য রাখেন, পাবনা জেলা শাখা,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটোর আহবায়ক আশীষ বসাক, সৌমেন সাহা ভান,যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মলয় দাস রায়,যুগ্ন আহবায়ক সুমন সাহা, যুগ্ন-আহবায়ক জীবন সরকার,সদস্যসচিব চঞ্চল কুমার সরকার,যুগ্ম সদস্য সচিব সুমন,খোকন বিশ্বাস, প্রসন সরকার,স্বেচ্ছাসেবক মহাজোটের মিঠুন কুমার কুন্ডু, যুব মহাজোটের আহবায়ক শুভ বসাক,যুগ্ন-আহবায়ক কৃষ্ণ ঘোষ,সহ-প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির সনাতন সরকার, ছাত্র মহাজোটের আহবায়ক শুভ মজুমদার,সদস্য-সচিব অনিক সাহা, অ্যাডভোকেট স্বপ্না রানী সরকার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments