এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান সহ জেলা পরিষদ এর কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ ।
