Homeজেলা সংবাদপাবনায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

পাবনায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

এস এম আলম,২৮ আগষ্ট : ২০২০-২১ অর্থ বছরে পাবনায় ৬৮ হাজার ৫৯২ মে:টন মাছের উৎপাদন হয়েছে। যা কিনা চাহিদার চেয়ে ১৯ হাজার ৮৬ মে:টন বেশি।সকালে পাবনার জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়। জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।সভায় বক্তারা জানান, করোনা সংকট সত্বেও এবছর মাছের উৎপাদন বেড়েছে আরো প্রায় ৫হাজার মে:টন।এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীন সাংবাদিক সুশিল তরফদার, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট,সাংবাদিক জহুরুল ইসলাম, ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান,এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি রিজভী জয় সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments