এস এম আলম, ২৯ আগষ্ট : পাবনায় পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, সিএনজি ও আগ্নেয়াস্ত্রসহ ৭ আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ।সকালে পাবনা সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, গত ২৪ আগষ্ট গভীর রাতে পাবনা সদর থানার মালঞ্চি বাজারে নাইট গার্ডদের বেধে রেখে একদল ডাকাত ৪টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ, গাজিপুর এবং ঢাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম, ডি আই ১ মোহাম্মদ আশরাফুজ্জামান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান,এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি রিজভী জয়, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান,চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শাহীন রহমান,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিত তালুকদার সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।




