Homeজেলা সংবাদকক্সবাজারে ইপসা'র উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুহারাদের অধিকার নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা...

কক্সবাজারে ইপসা’র উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুহারাদের অধিকার নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলের বাস্তুহারা জনগোষ্ঠীর সমন্বয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও যুবদের অংশগ্রহণে এক চাহিদা নির্ণয় শীর্ষক অনুষ্ঠান অায়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। ৮ ই সেপ্টম্বর ২০২১ তারিখ বিকেল তিনটায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সক্ষমতা বাড়াতে এক উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করে ইপসা। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডঃ আমীর মুহাম্মদ নসরুলাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ঘুর্ণিঝড় প্রস্তুতি সমন্বয় কেন্দ্রের উপ-পরিচাক মুহাম্মদ রুহুল আমিন ও কক্সবাজার বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়াছুর রহমান। ইপসা প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুস সবুরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কক্সবাজার সদর জেলায় বসবাসরত কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া ও খুরুশখুল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ভোক্তভোগীরা তাদের সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা অধিকার বিষয়ে কথা বলেন। তারা বলেন তাদের প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব। সরকার থাকার জায়গা দিলেও কর্মসংস্থানের কোন সুযোগ দেয়নি।

পাশাপাশি তারা তাদের স্বাস্থ্যগত ঝুকি ও শিক্ষা থেকে বঞ্চিতের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় সরকারের বিভিন্ন কর্মসূচী নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জনাব রুহুল আমিন। পাশাপাশি এডভোকেট আয়াছুর রহমান বাস্তুহারাদের জন্য বেসরকারী বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক নসরুল্লাহ বলেন “জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তহারাদের প্রধান সমস্যা হলো সামাজিক ও অর্থনৈতিক।

নতুন সমাজে খাপখাওয়ানোর সমস্যা এক্ষেত্রে প্রকট। তাদেরকে অনেকেই সমাজে অন্তর্ভুক্ত করতে চায় না। পাশাপাশি তাদের বর্তমান বাজারে সঠিক মূল্যও পায়না”। অনুষ্ঠান শেষে জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারে সৃষ্ট বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন ও সমস্যাগুলো চিহ্নিত করেন প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আবু তাহের। উল্লেখ্য কর্মসূচীটির আয়োজন করে ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্প, যার কারিগরী ও আর্থিক সহযোগিতা প্রদান করছে প্রকাশ, ব্রিটিশ কাউন্সিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments