Homeআন্তর্জাতিকভারতের এক ‘ধনী’ ভিখারি

ভারতের এক ‘ধনী’ ভিখারি

একজন ভিখারির মাসিক আয় কত হতে পারে? এই ধারণা হয়তো আমাদের বেশির ভাগেরই নেই। তবে অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে সর্বোচ্চ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। কিন্তু অনেক ভিখারির আয় কিন্তু এর চেয়েও কয়েকগুণ বেশি। শুনে অবাক হচ্ছেন?

এমন অনেক ভিখারি আছেন যারা একজন উচ্চপদস্থ সরকারি বা বেসরকারি কর্মীর চেয়েও অনেক বেশি আয় করেন। বিলাসবহুল জীবনযাপনও করেন। তাদের গাড়ি-বাড়ি দেখে কেউ বুঝবেন না যে এই মানুষগুলো ভিক্ষা করেই এই সম্পদের মালিক হয়েছেন।

ভারতের এমনই এক ‘ধনী’ ভিখারি ভারত জৈন। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত জৈন দেশের সবচেয়ে ‘ধনী’ ভিখারি। তিনি মূলত মুম্বাইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন। তার মাসিক আয় এবং সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।

৪৯ বছর বয়সী ভারত জৈনের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, তার দু’টি অ্যাপার্টমেন্ট আছে। এর এক একটির দাম ৭০ লাখ টাকা। অর্থাৎ দুই অ্যাপার্টমেন্টের দাম প্রায় দেড় কোটি টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভারতের সংসার। তার একটি দোকানও আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি।

শুধু ভারতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। ৫০ বছরের বেশি সময় ধরে ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করছেন তিনি। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাংকে বিপুল টাকা জমা রয়েছে তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments