Homeখেলাধুলাফিফা র‌্যাংকিংয়ে অবনমন বাংলাদেশের

ফিফা র‌্যাংকিংয়ে অবনমন বাংলাদেশের

ফিফা র‌্যাংকিংয়ে আরেক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৮ থেকে নেমেছে ১৮৯ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো ভারতেরও র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে।বাংলাদেশ এক ধাপ নামলেও ভারত নেমেছে দুই ধাপ। ১০৫ থেকে ভারত এখন ১০৭ নম্বরে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান অপরিবর্তিত আছে। বাংলাদেশের অবনমন হওয়ায় ভুটানের সঙ্গে দূরত্ব আরও বাড়ল। ভুটান আগের মত ১৮৭ নম্বরেই আছে।

মালদ্বীপ ১৫৮, নেপাল ১৬৮ ও শ্রীলঙ্কা ২০৫ নম্বরে। ফিফার নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানের নাম আছে ১৯৮ নম্বরে।এদিকে বেলজিয়াম আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আছে ছয় নম্বরে।অবনমন হয়েছে ফ্রান্স, স্পেনের। ফ্রান্স চার এবং স্পেন আট নম্বরে। এগিয়েছে ইংল্যান্ড (৩), পর্তুগাল (৭) ও ডেনমার্ক (১০)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments