এস এম আলম, ১৮ সেপ্টেম্বরঃ পাবনায় অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সাধারণ সভা । সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় আগামী ২০শে নভেম্বর দলের জেলা সম্মেলনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

