এস এম আলম, ২৩ সেপ্টেম্বর : পাবনায় এবার দুর্নীতি ও সব ধরনের প্রভাবমুক্তভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় চলছে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। সকালে কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে পুলিশ লাইনস অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম । তিনি আরও জানান, কনস্টেবল নিয়োগে কোন প্রার্থী যদি আর্থিক লেনদেনে জড়িত থাকে, তাদের নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সৎ, সাহসী এবং যোগ্যরাই পুলিশে নিয়োগ পাবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান।

