এস এম আলম, ২৮ সেপ্টেম্বরঃ পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ জেলার ৯টি পৌর এলাকা সহ ৭৪টি ইউনিয়নের একলাখ মানুষকে গনটিকা দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডঃ মনিসর চৌধুরী সহ চিকিৎসকবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামীলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কেক কেটে, আনন্দ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উৎযাপন করে।
