Homeজাতীয়পাবনায় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

পাবনায় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান


এস এম আলম, ২৯ সেপ্টেম্বরঃ পাবনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দুপুরে পাবনার ঈশ^রদী উপজেলায় আলহাজ¦ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, পাবনা ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা ২ আসনের সংসদ সদস্য ফিরোজ কবির, পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা ৫ আসনের সংসদ সদস্যগোলাম ফারুক প্রিন্স, পাবনা – সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা সাংসদ ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদিরা ইয়াসমিন জলি এমপি সহ আরও অনেকে। ’’নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। এই দেশে সংবিধান মতে নিরপেক্ষভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্মেলনে পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments