এস এম আলম, ১৫ অক্টোবর : ভক্তি শ্রদ্ধা আর পুজা-অর্চনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পাবনায় পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাদশমী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুজা মন্ডপ গুলোতে ছিল ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভীর। শহরের জয়কালীবাড়ি মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম, মদনমোহন জিও দেব বিগ্রহ মন্দির ও শ্রী শ্রী মা মন্দির সহ বিভিন্ন পুজামন্ডপে সিঁদুর খেলা হয় ও অবশেষে প্রতিমা বিসর্জন করা হয়।



